• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য তৈরী করুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
জনপ্রতিনিধি, গুড় উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরণ সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি)বাঘা-চারঘাট)বলেছেন,জনস্বাস্থ্যর জন্য হুমকি হতে পারে,এ ধরনের ক্যামিকেল মিশিয়ে কোন খাদ্যদ্রব্য তেরি থেকে বিরত থাকতে হবে। আখের গুড় তৈরিতে কিংবা খেজুরের গুড় তৈরিতে চিনি,ফিটকারিসহ কোন ধরনের ক্যামিকেল মিশ্রিত করে গুড় তৈরি করে বাজারজাত করবেননা। গুড়সহ স্বাস্থ্যসম্মত খাদ্য তৈরীর নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,রাজশাহী জেলা কার্যালয় আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বাঘা উপজেলার আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভার াায়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। মূল প্রবন্ধক ছিলেন রাজশাহী জেলা নিরাপদ খাদ্য অফিসার শাকিল আহম্মেদ। সাবেক অতিরিক্ত সচিব ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম মকুট।
প্রভাষক আবু সাঈদ তোতা ও মকবুল হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাজশাহীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুম আলী, রাজশাহী বি.এস.টি. আই এর সহকারি পরিচালক দেবব্রত বিশ্বাস, রাজশাহী কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিচালক আরিফুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, ব্যবসায়ী রাম গোপাল সাহা, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
বিকালে পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনেরর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী । ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category