রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরিন ধান-চাল ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারিত সময়েও অর্জিত হয়নি। কৃষকরা ধান না দেয়ায় এবং মিলাররা চাল না দেয়ায় এই লক্ষমাত্রা ভেস্তে গেছে। ফলে সাস্তিমূলক ব্যবস্থা নিতে মিলারদের রিুদ্ধে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
রাণীনগর উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানাগেছে,ইরি/বোরো মৌসুমে সরকারীভাবে ৩৬টাকা কেজি দরে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের জন্য উপজেলায় বরাদ্দ দেয়া হয় এক হাজার ৩৩৮মেট্রিকটন এবং ৪৯টাকা কেজি দরে মিলারদের নিকট থেকে চাল ক্রয়ের লক্ষমাত্রা বরাদ্দ দেয়া হয় দুই হাজার ৩২৮মেট্রিকটন। কিন্তু খোলা বাজারে সরকারী দরের চাইতে দাম বেশি পাওয়ায় খাদ্যগুদামে ধান বিক্রি করেননি কৃষকরা। ফলে গত মে মাস থেকে আগস্ট পর্যন্ত মাত্র ৮১৩মেট্রিকটন ধান ক্রয় করেছেন সংশ্লিষ্ঠরা।কৃষকরা বলছেন,খাদ্যগুদামে ধান বিক্রিতে ব্যাংক একাউন্ট,ধানের আদ্রতা নির্নয়সহ নানা জটিলতা পোহাতে হয়। এছাড়া সরকার নির্ধারিত দরের চাইতে খোলা বাজারে বেশি দাম পাওয়ায় বাজারেই ধান বিক্রি করছেন তারা।
এদিকে খাদ্য বিভাগের তথ্য মতে,এই উপজেলায় মোট ৭১টি চালকল মিল রয়েছে। এর মধ্যে ৩৬টি মিলের বিপরীতে সরকারীভাবে দুই হাজার ৩২৮মেট্রিকটন চাল ক্রয়ের বরাদ্দ দেয়া হয়েছে। তবে ৩৬জন মিলারের মধ্যে ৩১জন মিলার সরকারীভাবে চাল দিতে চুক্তিবদ্ধ হলেও বাঁকী আরো ৫জন মিলার চুক্তিতে আসেনি। এর মধ্যে চুক্তি করেও মন্ডল চাউল কল এক ছটাক চালও দেয়নি। এছাড়া চুক্তিবদ্ধ অনেক মিলাররাও শতভাগ চাল সরবরাহ করেননি। ফলে এক হাজার ৬৮২মেট্রিকটন সংগ্রহ হয়েছে। এতে নির্ধারিত লক্ষমাত্রার চেয়ে ৬৪৬মেট্রিকটন চাল কম সংগ্রহ হয়েছে।
চুক্তি করেও চাল না দেয়ার বিষয়ে মন্ডল চাল কলের মালিক আক্তার হোসেন বলেন,চাল সরবরাহে চুক্তির পর পরই লাইসেন্সের মেয়াদ পার হয়ে যায়। অসুস্থ্যতার কারনে সময় মতো নবায়ন করতে পারিনি। পরে নবায়নের জন্য খাদ্য বিভাগে ঘুরেও তাদের অসহযোগিতার কারনে লাইসেন্স নবায়ন করতে পারিনি। ফলে চাল সরবরাহও করতে পারিনি।
চাল সরবরাহে সরকারের সাথে চুক্তিতে না আসার ব্যপারে আল আমিন চাল কলের মালিক আমিনুল ইসলাম বলেন,গত ৭বছর ধরে অনেক লোকসান দিয়ে খাদ্যগুদামে চাল সরবরাহ করেছি। কিন্তু অতিরিক্ত ঋনগ্রস্থ্য হওয়ার কারনে এবার চাল সরবরাহে চুক্তি করিনি।
শাহানাজ চালকলের মালিক শাহানাজ বেগম বলেন,গত ২০২০সাল থেকে গত অগ্রহায়ন পর্যন্ত লোকসান করে সরকারকে চাল দিয়েছি। সরকার চালক্রয়ে যে বাজার নির্ধারণ করেছেন তার চেয়ে খোলা বাজারে দাম বেশি । ফলে চাল সরবরাহে অনেক লোকসান হচ্ছে জন্য চুক্তিতে যাইনি।
রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: ওবায়দুল ইসলাম মন্ডল চাল কলের মালিক আক্তার হোসেনের অভিযোগ নাকচ করে বলেছেন,চাল ক্রয়ের লক্ষমাত্রা অর্জনে প্রত্যেক মিলারকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। তিনি বলছেন,যে সকল মিলাররা চাল সরবরাহে চুক্তিতে আসেনি এবং চুক্তি করেও যে মিলার চাল সরবরাহ করেনি তাদের বিরুদ্ধে সাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে উর্দ্ধতম কর্মকর্তা বরাবর আবেদন জানানো হয়েছে। এখন উর্দ্ধতম কর্মকর্তাদের নির্দেশনা ও বিধি মোতাবেক মিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রাণীনগর উপজেলা অভ্যন্তরিনভাবে ধান-চাল ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন,আমরা ধান-চাল ক্রয়ে সর্বোচ্চ চেষ্টা করে চাল ৭৭% এবং ধান ৭৬% পর্যন্ত ক্রয় করা সম্ভব হয়েছে। কিন্তু শতভাগ লক্ষমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।