• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৪৭৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই শুভেচ্ছা, মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল জীবিত ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ও অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান প্রাং-এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান বুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের অর্জনকে সমুন্নত রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন

প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, মুনসুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, গণমাধ্যম কর্মী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category