• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাণীনগরে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহল দল। শনিবার রাতে তাদেরকে আটকের পর রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ নাটোর র‌্যাব ক্যাম্প-৫এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পশ্চিম বালুভরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৫) ও একই গ্রামের ফাহাদ আলীর ছেলে সোহেল রানা (৩৮) কে আটক করে । আটককালে তাদের নিকট থেকে মোট ১০০পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের থানায় হস্তান্তরের পর রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। রুজুকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category