• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাচোল পাইলট উচ্চ বিদ্যালের শিক্ষক ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৫১২ Time View
প্রকাশঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ,নাচোল প্রতিনিধি,,

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঐতিহ্যবাহী নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের দু’জন শিক্ষক ও অফিস সহায়কের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২সেপ্টেম্বর সোমবার বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আনিকুল ইসলামের সভাপতিত্বে বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে অত্র বিদ্যালয়ের অবসরজনিত বিদায়ী শিক্ষক( গণিত) আসাদুল্লাহ ও (বাংলা) রফিকুল ইসলাম ও অফিস সহায়ক আব্দুল গনিকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক, সাইদুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুরুল হোদা, বিদ্যালয় পরিচালনা কমিটি র সাবেক সদস্য দেলোয়ার হোসেন ডালিম ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ঢাকা মার্কেলটাইল কো: ব্যাংকের অ্যাডভাইজার আবু তাহের নূরুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার আমির মনিরুল ইসলাম।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্যের পর বিদায়ী শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মানপত্র পাঠ, অতিথিদের বক্তব্য শেষে অবসরে যাওয়া শিক্ষকদের ও অফিস সহায়কের মাঝে সম্মাননা ক্রেস্ট উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য বিদায়ী গণিত শিক্ষক আসাদুল্লাহ স্যারের স্মৃতিচারণ বক্তব্যে অনুষ্ঠানের পরিবেশ শোকাতুর হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category