• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দিনকাল বিডি / ২৭৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে পত্নীতলা টিম চ্যাম্পিয়ন

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে নওগাঁয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে পত্নীতলা টিম চ্যাম্পিয়ন হয়েছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর)বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রাণীনগর উপজেলা টিমকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পত্নীতলা উপজেলা টিম।
নির্ধারিত ৫ ওভারে রাণীনগর উপজেলা টিম ৬১ রান তুলেন। জবাবে পত্নীতলা উপজেলা টিম ৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ৩৬ রানের অন্যবদ্য অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার জিতে নিয়েছেন পত্নীতলা উপজেলা টিমের মেরাজ হোসেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন টিমের দলনায়ক ত্রিনাথ দাস রেন্টু এর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি আব্দুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন, পত্নীতলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, পত্নীতলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ প্রমূখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category