• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

জন্মের পর থেকেই মৃত্যুর সঙ্গে লড়ছে ২ বছরের শিশু: বাঁচাতে আকুল আবেদন পরিবারের

দিনকাল বিডি / ৪৫৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

২৫/০৯/২০২৫

মোঃ ইব্রাহীম,স্টাফ রিপোটার- জন্মের পর থেকেই তীব্র শ্বাসকষ্ট ও বুক ব্যথায় ভুগছে দুই বছরের শিশু আবু জাহিদ। হতদরিদ্র দিনমজুর বাবা-মায়ের পক্ষে তার চিকিৎসার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির হৃদপিন্ডেছিদ্র রয়েছে এবং দ্রæত অপারেশন না করালে তাকে বাঁচানো সম্ভব নয়। একমাত্র সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে পরিবারটি। চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের ধীনগর মাজপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও জলি বেগমের ছেলে আবু জাহিদ। ২০২৩ সালের ৭ মার্চ তার জন্ম। জন্মের পর থেকেই শিশুটি শ্বাসকষ্ট এবং বুক ব্যথায় ছটফট করত। স্থানীয় চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা করানোর কথা বলা হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি। পরে প্রতিবেশীদের সহায়তায় এবং নিজেদের ছাগল-মুরগি বিক্রি করে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার বাবা-মা। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, শিশু জাহিদের হৃদপিন্ডে ছিদ্র রয়েছে। ওষুধের মাধ্যমে এর নিরাময় সম্ভব নয়, দ্রæত অস্ত্রোপচার প্রয়োজন। এই খবর শুনে অসহায় হয়ে পড়েন তার বাবা-মা। দিনমজুর সালামের পক্ষে এত বড় অপারেশনের ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই নিজেদের একমাত্র সন্তানের প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সংস্থা এবং সরকারের সুদৃষ্টি কামনা করছেন তারা। শিশুটির চিকিৎসার জন্য মায়ের ০১৭৫৮-৯৬০৯৭৪ বিকাশ নম্বরে যেকোনো ধরনের আর্থিক সহায়তা পাঠাতে অনুরোধ জানিয়েছে পরিবার। সকলের সহযোগিতাই পারে শিশু জাহিদকে একটি নতুন জীবন দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category