বাঘা (রাজশাহী) প্রতিনিধি,,
পরিবেশ রক্ষার আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীর বাঘায় ভ্যারাসিটি সিডলিং সোসাইটির
আয়োজনে ফলজ বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে। বৃহসপতিবার(২৫-০৯-২০২৫)
উপজেলার মহিলা বানিজ্যিক কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউট এর সম্মেলন কক্ষে আলোচনা সভা
শেষে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়। এছাড়াও পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর সাথে আচরনের
বিষয়ে শিক্ষার্থীরা আলোচনায় অংশ গ্রহন করেন।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু সাঈদ মোঃ সিদ্দিক। প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন, ভ্যারাসিটি সিডলিং সোসাইটির পরিচালক ও বাপার বাঘা উপজেলা
শাখার সভাপতি ডঃ আব্দুস সালাম লাভলু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভ্যারাসিটি সিডলিং সোসাইটির বাঘা উপজেলার
সভাপতি ও বাপার বাঘা উপজেলা শাখার সভাপতি ডঃ আব্দুস সালাম লাভলু।
বক্তব্য রাখেন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,সহকারি অধ্যাপক সাবদার
হোসেন,প্রভাষক সোহেল রানা, ভ্যারাসিটি সিডলিং সোসাইটির সাধারণ সম্পাদক ও বাপার
বাঘা পৌর কমিটির সভাপতি বেনজির আহমেদ বিল্পব,শিক্ষার্থী-ইসমত আরা,জেবা
খাতুন,ফাল্গুনি, আসনাহুল হুসনা,তাহাসসুম প্রমুখ। উপস্থিত ছিলেন- শিক্ষক- হাফিজউল্লাহ,
আলী হাসান মিঠু,ইদ্রিস আলী,আরোজ আলী, নূরে সায়েম ও সাংবাদিক আব্দুল হামিদ
মিঞা,শিক্ষার্থী গালিব হোসেন প্রমুখ।##