এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা ও জোরারগঞ্জ থানা এবং বারইয়ারহাট পৌরসভা এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের সমর্থনে একদিকে জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে বিরামহীন ভাবে। অন্যদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)।
গত কয়েক দিন যাবত মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় দলের দায়িত্ব প্রাপ্ত নের্তৃবৃন্দের নের্তৃত্বে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়ে আসছে বিরামহীন ভাবে। এবং বিভিন্ন এলাকায় নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা সহ দায়িত্ব প্রাপ্ত কেন্দ্র কমিটির নের্তৃবৃন্দের পরিচিতি সভা ও করা প্রায় শেষান্তে। অন্যদিকে কেন্দ্র ঘোষিত পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি সহ ৫ দফা দাবিতে এখানে তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে শুক্রবার। প্রাপ্ত খবরে প্রকাশ- ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ আছর মীরসরাই সদর ও বারইয়ারহাট পৌরসভায় তারা ওই কর্মসূচি পালন করে।
তাদের উত্থাপিত ৫ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে- জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চয়তা করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং সৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।