• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

তীব্র ভাঙনে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন
:জামালপুরের ইসলামপুরে কয়েকদিনের টানা ভারী বর্ষণে দশআনী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। কয়েক কিলোমিটার এলাকা ভাঙনের কারণে প্রায় শত একর ফসলি জমি ও অসংখ্য ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনপুর, কান্দারচর, সাজেলেরচর, হরিণধরা, প্রয়াস্তী, আকন্দপাড়া, টাবুরচর ও ৪নং চর গ্রামের বহু পরিবার ইতোমধ্যেই নিঃস্ব হয়েছে। ফসলি জমি নদীতে তলিয়ে যাওয়ায় অনেক পরিবার জীবিকা হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রতি বছরের মতো এবারও ভাঙনের কারণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হরিণধরা ও প্রয়াস্থী গ্রামের বাসিন্দারা জানান, চিন্তায় আছি কখন যে ভিটেবাড়ি নদীতে ভেঙে যায়। বেকার বসে আছি, পরিবার নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। সঠিকভাবে খনন ও সংস্কার করা হলে দশআনী নদী আবারও ফিরে পেতে পারে তার আগের রূপ। তখন কৃষি ও মৎস্য চাষে প্রাণ ফিরবে, নদীকেন্দ্রিক জীবিকা সচল হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জামাল হোসেন বলেন, নদীভাঙন দিন দিন বাড়ছে। কার্যকর ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে আমরা জানাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে, ভাঙনরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category