• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ত্রিশাল উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন,

ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় ত্রিশাল পৌরসভা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সফলতা অর্জনে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী কমিটি গঠন করে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর আ.ন.ম আব্দুল্লাহিল বাকী নোমান, এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি কামারুজ্জামান শাকিল, পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি এনামুল হক প্রমুখ।

সম্মেলনের শেষ পর্বে জেলা আমীর আব্দুল করিম আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আমীর আ.ন.ম আব্দুল্লাহিল বাকী নোমান এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category