বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ১৬ডিসেম্বর পালিত হয়েছে। জানা যায় ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে উপজেলা স্মৃতিসৌধে ফুল নিবেদন করে শুরু হয় দিবসের কার্যক্রম । সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ৯টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সাংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জবির উদ্দীন ও মুক্তিযুদ্ধা বৃন্দ, বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খাঁন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল। উক্ত কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ। আরো অংশগ্রহণ করেন বদলগাছী অক্সফোর্ড মডেল স্কুল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।