• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাউফল শহর, খেলার মাঠে মেলার বন্ধের দাবিতে সচেতন নাগরিদের বিক্ষোভ

দিনকাল বিডি / ৩১০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে বাউফলের পৌর শহর। খেলার মাঠে মেলা বন্ধ কর, করতে হবে। মেলার নামে বেহাপনা চলবেনা চলবেনা। ইসলামের দুশমনরা হুশিয়ার সাবধান ইত্যাদি শ্লোগান দিয়ে শহরের বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লিরা।

শুক্রবার জুম্মাবাদ(২৪ অক্টোবর) পাবলিক মাঠের সামনে থেকে এ বিক্ষোভও প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিক্সা স্ট্যান্ড এসে এক প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ওবায়দুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, সামনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, এছাড়া অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা। এই মেলার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ব্যহত হবে। এলাকায় শব্দদূষণ ও মলমূত্র ত্যাগের কারণে পরিবেশ দূষণ ঘটবে। তাছাড়া মেলার আশপাশে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও শিশুদের স্কুল রয়েছে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মেলা বন্ধ না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বাউফল-বগা ও বরিশাল হাইওয়ে সড়কে মুসুল্লিরা মানববন্ধ করেন। প্রায় আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category