• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

নওগাঁয় বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃবৈচিত্র্যের মাঝে ঐক্য, গড়ে তুলি সম্প্রীতির বন্ধন”এ স্লোগান সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসবের আয়োজন করা হয়।২৫ অক্টোবর শনিবার পত্নীতলা উপজেলা পরিষদ হলরুমে ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক ফোর্ব ফোরাম-এর উদ্যোগে দিনব্যাপী আয়োজিত এ বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষ উপস্থিতি ছিলেন।মুন্ডা সম্প্রদায়ের নৃত্যশিল্পী বিপ্লব কুমার এর সভাপতিত্বে এ উৎসবের উদ্বোধন করেন রনি ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অপারেশন ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রকল্পের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা এবং চার্চ অব ইংল্যান্ড এর পরিচালক চার্লস রিড।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দ্য হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়,ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রকল্পের প্রোগ্রাম উপদেষ্টা রুহি নাজ, সুজন (সুশাসনের জন্য নাগরিক),নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন,দ্য হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মিযানুর রহমান,এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন,বাংলা ফোর্ব ফোরামের সভাপতি মমত মারিয়ম বেগম শেফা,নওগাঁ জেলা ফোর্ব ফোরামের সভাপতি সাজেদুর রহমান দুলাল প্রমূখ।বক্তারা বলেন, বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করছে, আর এই বৈচিত্র্যই আমাদের ঐতিহ্য ও শক্তি।তারা তরুণ প্রজন্মকে এই সম্প্রীতির বন্ধন ধরে রাখার আহ্বান জানান।বক্তারা আরও বলেন,বৈচিত্র্য ও সম্প্রীতির চর্চা সমাজে সহনশীলতা বৃদ্ধি করে এবং একটি সুন্দর, মানবিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশিত হয়,যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এক স্বপ্নে রাজ্যে পাড়ি দেই দিনব্যাপী এ উৎসব পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির বার্তা নিয়ে শেষ হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category