• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

গলাচিপায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (16, -1); aec_lux: 153.17767; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উলানিয়া একাদশ বনাম রণগোপালদী একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে উলানিয়া একাদশ ৫-৩ গোলে রণগোপালদী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন।
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকেল ৫টায় ঐতিহাসিক উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জাকজমকপূর্ণ এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও খেলা উপভোগ করেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান (হিরু) এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিঠু সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীসহ হাজার হাজার ক্রীড়াপ্রেমীরা খেলা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category