পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যেগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকালে সরাইগাছি দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে র্যালিটি শেষ হয়। এতে নেতৃত্বদেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শাহ্ তৈয়ব চৌধুরী। এসময় সংশ্লিষ্ট দলের উপজেলা সহসভাপতি মাও: নুরুল আমিন, সাধারন সম্পাদক মাও: নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রবিউল ইসলাম শাহ্, মোজাহেদ কমিটির সভাপতি মাও: ওমর আলী, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কালাম ও সদস্য মোত্তালেব শাহ্, মোজাম্মেল হক, সহ স্থানীয় নেতৃবৃন্দ র্যালিতে অংশ গ্রহণ করেন। #