• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় সরকারি জলমহাল রক্ষায় সাইনবোর্ড স্থাপন

দিনকাল বিডি / ৩১১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নির্দেশনায়, জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নওগাঁর মান্দা উপজেলার সরকারি জলমহালগুলোতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়নের বিভিন্ন সরকারি জলমহালে এই কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সরকারি খাস ও বদ্ধ জলমহালগুলো চিহ্নিত করা এবং সাইনবোর্ডের মাধ্যমে দখলদারিত্ব রোধ ও সংরক্ষণ নিশ্চিত করা। প্রথম ধাপে ভারশোঁ ইউনিয়নের কয়েকটি জলমহালে সাইনবোর্ড স্থাপন করা হলেও, পর্যায়ক্রমে উপজেলা জুড়ে সব সরকারি জলমহালে এই কার্যক্রম সম্প্রসারিত হবে।
প্রশাসনের আশা, এই চিহ্নীকরণ কার্যক্রম জলমহালগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জলমহালের অবৈধ দখল কমবে এবং পরিবেশ ও জলসম্পদের সুরক্ষা নিশ্চিত হবে।
এসময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, কানুনগো সুনিল চন্দ্র ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category