• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাণীনগরে যৌন হয়রানী বিষয়ক আলোচনা সভা

দিনকাল বিডি ২৪ / ২৬২ Time View
প্রকাশঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে
যৌন হয়রানী প্রতিরোধে সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের
অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার মহিলা
ডিগ্রি কলেজে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নির্দেশনা
মোতাবেক উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়া সভায় কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফরহাদ হোসেন, কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও
বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান
প্রতিটি মানুষকেই প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে।
ইদানিং দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যৌন
হয়রানী বেড়েই চলেছে। এমন জঘন্য কাজকে প্রতিরোধ করতে হলে অবশ্যই
নারীসহ সকল শ্রেণিপেশার মানুষদের সচেতন হতে হবে। যৌন হয়রানী কি
এবং এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে নিজেদের সচেতন
করতে হবে। এমন বার্তা প্রতিটি মেয়ে অধ্যুষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক
ও শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে এবং প্রতিবাদী হওয়ার অনুপ্রেরণা
যোগানোর সাহস দিতেই জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল স্যার
জেলাজুড়ে এমন ব্যতিক্রমী আলোচনা সভার উদ্যোগ গ্রহণ করেছেন। সেই
উদ্যোগকে শতভাগ বাস্তবায়ন করতে এবং নারীদের যৌন হয়রানীর বিরুদ্ধে
প্রতিবাদী হিসেবে বিনির্মাণ করতেই আজকের আলোচনা সভার
আয়োজন। আগামীতে ধারাবাহিক ভাবে উপজেলার আরো বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে এই ধরণের আলোচনা সভার আয়োজন করার কথা জানান এই
কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category