• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

দিনকাল বিডি / ৪৩৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ ‘সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ৭ই নভেম্বর, গণতন্ত্রের লড়াইয়ে শুনেছি জিয়ার কণ্ঠস্বর’—এই শ্লোগানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর মান্দায় র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার প্রসাদপুর বাজারে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষেগোলচত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাদলের সঞ্চালনায় ও সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এ.কে.এম. নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category