• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁর আত্রাইয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে

দিনকাল বিডি ২৪ / ২২০ Time View
প্রকাশঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম আত্রাই নওগাঁ প্রতিনিধি’

নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকার ঘর পেরিয়েছে। গত তিন দিনে প্রতি কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ৭০-৭৫ টাকা।

পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। আড়তদাররা জানান, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। অন্যদিকে কৃষকেরা নতুন মৌসুমের বীজ রোপণ করায় সরবরাহও কমে গেছে।

বান্দাইখাড়া হাটের খুচরা বিক্রেতা আব্দুল কাদের সরদার বলেন, “পাইকারি পর্যায়ে দাম ২০-২৫ টাকা বেড়েছে, তাই বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে।

ব্যবসায়ীরা জানান, মৌসুম শেষ ও মজুদ কম থাকায় মোকামে দাম বৃদ্ধি পেয়েছে। দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি না দিলে বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category