• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় নবাগত উপজেলা শিক্ষা অফিসারের যোগদান

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) হিসেবে যোগদান করেছেন ড.সাবরিনা আনাম। বুধবার (১২ নভেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এর আগে তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ড.সাবরিনা আনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। কর্মজীবনের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখির সঙ্গে যুক্ত তিনি। ইতোমধ্যে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে বলেও জানান নবাগত এই কর্মকর্তা।
রাজশাহীর সন্তান ড.সাবরিনা আনাম একজন সৃজনশীল নারী কর্মকর্তা হিসেবে সহকর্মী ও শিক্ষকদের কাছে পরিচিত।
অপরদিকে, মান্দার সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামানকে বাগাতিপাড়ায় বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকা’র সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবাগত ইউএপিইও ড.সাবরিনা আনামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category