• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় সাবেক ইউপি চেয়ারম্যান হিন্দোলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজ আহম্মেদ হিন্দোল (৫৫) আর নেই। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোনো একসময় বাড়ির ভেতর টিউবওয়েলের পাশে তিনি পড়ে ছিলেন। পরে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এজাজ আহম্মেদ হিন্দোল কালিকাপুর জংলিপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম এ মতীনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক মহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category