• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নজিপুর হাইস্কুলের রাস্তার বেহাল দশা

দিনকাল বিডি ২৪ / ২৫৮ Time View
প্রকাশঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর শহরের নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা।ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থী ও ইউনিয়ন পরিষদের সেবা গ্রহীতারা সহ এলাকাবাসী।

স্কুল থেকে হাসপাতাল রোডে যুক্ত হওয়া ২শ মিটার এই রাস্কাটি প্রায় ৫ বছর যাবৎ বেহাল দশা দিনে দিনে আরও খারাপ হচ্ছে। রাস্তার অধিকাংশ স্থানে বড় বড় গর্ত,ভাঙা, ইটা বালি, খোয়া, বিটুমিন, উঠেগিয়ে চলাচলে-অযোগ্য হয়ে পড়েছে। ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা করতে গিয়ে সাইকেল নিয়ে পড়ে গিয়ে আহত হচ্ছে,আবার প্রবীণ ও গর্ভবতী মায়েরা যারা ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে এই রাস্তায় কষ্টের শিকার হচ্ছে।

সরেজমিনে দেখা যায় রাস্তার বেহাল দশার কারণে রাস্তার পাশে খেলার মাঠের একাংশ দিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে।

এটিই স্কুল ও নজিপুর ইউনিয়ন পরিষদের যাতায়াতের প্রধান রাস্তা।

এই স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হয়,বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ২১ ফেব্রুয়ারিসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও উৎসব বাৎসরিক ওয়াজ মাহফিল, সভা সমাবেশ এই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে, এজন্য হাজার হাজার মানুষের সমাগম হয় রাস্তায়।নজিপুর পৌরশহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থিত রাস্তার বর্তমান বেহাল দশা যেন “বাতির নিচে অন্ধকার ”প্রবাদের মতই। তাই দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করার দাবি শিক্ষার্থীদের।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন বলেন এটি পৌরসভার রাস্তা, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প(IUGIP) আবেদন করা আছে অনুমোদন হলে টেন্ডার দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category