• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মান্দা উপজেলা ছাত্রদলের দোয়া মাহফিল

দিনকাল বিডি / ৭৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মান্দায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল হয়।
মান্দা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পলাশ কুমারের সঞ্চালনায় এবং আহ্বায়ক শহিদুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রাথমিকভাবে বিএনপি মনোনীত প্রার্থী ডা. একরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও মাইনুর ইসলাম; মোমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এজাজ আহম্মেদ পায়েল এবং সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম বাধন।
এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন সাজু ও তালহা যুবায়ের; উপজেলা মহিলাদলের নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, উপজেলা মহিলাদলের সভাপতি নার্গিস আরা এবং সাধারণ সম্পাদক মমতা হেনা ফেন্সি।
দোয়া মাহফিলে মান্দা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শেষে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category