• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা
মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, মানবপাচার ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে গত ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। বিরামপুর বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ক্যাম্প হতে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে বিরামপুর-কাটলা সড়কের শান্তির মোড় এলাকায় স্থাপিত এ চেকপোস্টে বিজিবির কে-৯ ইউনিটের প্রশিক্ষিত ডগ ও সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। চেকপোস্টের মাধ্যমে সীমান্ত এলাকা হতে আগত বিভিন্ন প্রকার যানবাহন, মোটরসাইকেল ও যাত্রীদের সতর্কতার সাথে তল্লাশি করা হয়। এ তল্লাশি কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পরিবহন, মাদক পাচার, মানবপাচারসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করা এবং তা কার্যকরভাবে প্রতিরোধ করা। এ বিষয়ে ফুলবাড়ী (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি জানান যে, বিজিবির এই বিশেষ তল্লাশি কার্যক্রম সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন যে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category