• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগাতিপাড়ায় শ্রেষ্ঠ অদম্য নারীর পুরুষ্কার পেলেন শাবানা আক্তার

দিনকাল বিডি / ৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরষ্কার পেয়েছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাবানা আক্তার। সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার বড়াল সভাকক্ষে তাকে এ পুরুষ্কার প্রদান করা হয়। শাবানা আক্তার উপজেলার যোগীপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম ও বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মান্নানসহ বিভিন্ন নারী সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মোছা. শাবানা আক্তারসহ ৫জন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। বাকিরা হলেন— ইয়াসমিন আক্তার, আরিফা, বিউটি বেগম ও রিতা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category