• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর আত্রাইয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র আনন্দ র‍্যালি

দিনকাল বিডি ২৪ / ৩১০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​বিকেল সাড়ে ৪টায় উপজেলার বান্দাইখাড়া ঐতিহাসিক বধ্যভূমি এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। এরপর এটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিদ্ধেশ্বরী মোড় হয়ে হাটুরিয়া সাহেব বাজার গিয়ে শেষ হয়। এবং সেখানে একটি শান্তিপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান। ​র‍্যালিটির নেতৃত্বে ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

​ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার বলেন, তারেক রহমান আমাদের প্রেরণার উৎস এবং আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের খবরে আজ তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে।

​ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থেকে রাজনীতি করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে আধুনিক ও স্বনির্ভর করার যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে।

​এ সময় আরও উপস্থিত ছিলেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার ও মো. ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, চকশিমলা ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মন্ডল সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category