• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নির্বাচন ও গণভোট প্রচারে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সফরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

দিনকাল বিডি ২৪ / ১৮৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা
নূরজাহান বেগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও
গণভোট ২০২৬ উপলক্ষে প্রচার কার্যক্রম জোরদার করতে আগামী ১৮
ও ১৯ জানুয়ারি রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা সফর
করবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণ
এবং মাঠপর্যায়ের প্রস্তুতি তদারকির অংশ হিসেবে এ সফরে
তিনি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কোর কর্মকর্তাদের সঙ্গে
মতবিনিময় করবেন এবং ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন
করবেন।
১৮ জানুয়ারি বেলা ১১টায় উপদেষ্টা রাজশাহী সার্কিট হাউজে
রাজশাহী জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গণভোট ২০২৬
বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে বেলা ১২টায় ভোটারদের
সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পরিচালিত ‘ভোটের গাড়ি’ কার্যক্রম
পরিদর্শন করবেন। একই দিন বেলা ৩টায় তিনি নাটোর সার্কিট
হাউজে নাটোর জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে
মতবিনিময় করবেন এবং বেলা ৪টায় নাটোরে ‘ভোটের গাড়ি’
কার্যক্রম পরিদর্শন করবেন।
পরদিন ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় পাবনা সার্কিট হাউজে
পাবনা জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গণভোট বিষয়ে
মতবিনিময় করবেন নূরজাহান বেগম। বেলা ১১টায় তিনি পাবনায়
‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর একই দিন বেলা ৩টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজে
সিরাজগঞ্জ জেলার জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সঙ্গে
মতবিনিময় সভায় অংশ নেবেন উপদেষ্টা। বেলা ৪টায় ‘ভোটের
গাড়ি’ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ
ত্যাগ করবেন।
সংশ্লিষ্টরা জানান, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে
রেখে মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি
এবং ভোটার অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সফর ও কার্যক্রম গ্রহণ
করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category