• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৩২০ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃআসলাম হোসেন সজল শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে আত্রাই উপজেলা বান্দাইখাড়া বাজারে শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আত্রাই উপজেলার হাটকালু পাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে বিভিন্ন সম্প্রদায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলার হাটকালু পাড়া বান্দাইখাড়া বাজারে মোঃ আসলাম হোসেন সজলের দোকানের সামনে বিভিন্ন শ্রেণীর ,পেশার মানুষের মাঝে ও গরিব-দুখী পরিবারকে নিজের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আত্রাই উপজেলা হাটকালু পাড়া বান্দাইখাড়া বাজারে মোঃ আসলাম হোসেন সজল বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

বিশেষ করে খেটে খাওয়া ও গরিব-দুঃখী মানুষরা এই শীতে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমার পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসা।

তিনি আরও বলেন, আমি আমার অবস্থান থেকে সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। আগামীতেও আমাদের এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে যাতে কোনো মানুষ শীতে কষ্ট না পায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলার হটকালু পাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাইখাড়ার বিভিন্ন ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category