• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নির্বাচন ঘিরে রাজশাহী সেক্টরে বিজিবির ব্যাপক মোতায়েন, শান্তিপূর্ণ ভোটে সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনের জন্য পূর্বপরিকল্পিত প্রস্তুতি সম্পন্ন করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১), নির্বাচনকালীন
নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে সর্বোচ্চ
অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাহিনী।
বিজিবি-১, সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ মোহাম্মদ কামাল
হোসেন শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর পোষ্টাল একাডেমি
সংলগ্ন মহাসড়কের পাশে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই তথ্য
জানান।
সেক্টর কমান্ডার জানান, বিজিবি একজন পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও
নিরপেক্ষ বাহিনী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও
নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবে।
নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে বিজিবি
সর্বোচ্চ মনোযোগসহ ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস
দেন।
বিজিবি নির্বাচনী সময় আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ
নিশ্চিত ও ভোটারের নিরাপত্তা রক্ষায় ইতিমধ্যেই মাঠে অবস্থান
করছে। ভোটারদের নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে
ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর সাথে সমন্বয় ও প্রেরণামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তভাগেও নিরাপত্তা ব্যাবস্থা আরও শক্ত
করা হয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার
করে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ অপরাধ
প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।
সেক্টর কমান্ডার আরও জানান, রাজশাহী সেক্টরের ৭ জেলা, ৬২টি
উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনসহ মোট ৩৭টি সংসদীয়
আসনে ৬৫টি বেইজ ক্যাম্পে ১৪৬টি প্লাটুন (তিনটি
সংরক্ষিতসহ) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং ৭৬টি
সীমান্ত পোস্টে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে প্রতিটি পোস্টে ১০
জন করে সদস্যসহ প্রায় ৪,০০০ বিজিবি সদস্য মোতায়েন আছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ব্যবস্থা সর্বদা
প্রস্তুত রয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক দুইটি এপিসি
সহ একটি প্লাটুন বিজিবি কুইক রেসপন্স ফোর্স হিসেবে
দায়িত্ব পালন করবে। এছাড়া রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ
এলাকায় ক-৯ ইউনিটের ৭টি প্রশিক্ষিত কুকুরসহ একটি
প্লাটুন সদস্য মোতায়েন থাকবে। পদ্মা ও মহানন্দা নদীতে ১৫টির
বেশি স্পীডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফটসহ ৫টি প্লাটুন
বিজিবি সদস্য নদী পেট্রলে নিয়োজিত থাকবে।
প্রতিটি ইউনিট ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি অব্যাহত
রাখবে এবং অতিরিক্ত বেইজ স্টেশন ও রিপিটার স্থাপনের মাধ্যমে
ধারাবাহিক যোগাযোগ নিশ্চিত করা হবে। বিজিবি সদর দফতর
থেকে র‌্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স
ফোর্স যেকোনো সময় সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে প্রস্তুত
থাকবে।
সেক্টর হেডকোয়ার্টার্স সার্বিক পরিস্থিতি নিবিড়
পর্যবেক্ষণ করছে এবং অধীনস্থ ইউনিটগুলোর সাথে সার্বক্ষণিক
যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালন তদারকি করছে।
সেক্টর কমান্ডার বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন
জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর
পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে।
বিজিবি সংবিধান ও আইনের প্রতি অটল থেকে তাদের দায়িত্ব
পালন করবে বলেও জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category