মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)
২০২৫/২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগত ভর্তিচ্ছু ও
অভিভাবকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ এন্ড ফুড সেফটি
অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় (ঐঋঝঅ-জট) এর উদ্যোগে
ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে মেডিকেল টেন্ট অ্যান্ড হেল্প সেন্টার।
গত দিনের (১৬ জানুয়ারি) ধারাবাহিকতায় সোমবার বিশ্ববিদ্যালয়ের
মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালীন কেন্দ্রটি থেকে বিনামূল্যে
স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের শারীরিক
অসুস্থতার কথা বিবেচনা করে ওটিসি ওষুধ, খাবার স্যালাইন, স্যানিটারি
ন্যাপকিন, ব্যান্ডেজ, মাস্ক ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
ঐঋঝঅ-এর সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন, ভর্তিচ্ছু
শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী
দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের আহ্বায়ক অহিদুল ইসলাম মিনা জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের
কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। প্রশাসনের সহযোগিতা পেলে
ক্যাম্পাসের আরও বিভিন্ন স্থানে বড় পরিসরে সেবা নিশ্চিত করা সম্ভব
হবে।#