• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আগামী নির্বাচন গনতন্ত্র রক্ষার নির্বাচন ’-চাঁদ

দিনকাল বিডি ২৪ / ৩০৭ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাঘা(রাজশাহী) প্রতিনিধি,

আগামী ১২ তারিখের নির্বাচন বাংলাদেশকে রক্ষা করার নির্বাচন,মানুষের অধিকার রক্ষার নির্বাচন,গনতন্ত্র রক্ষার নির্বাচন,ষড়যন্ত্রকারিদের প্রতিরোধ করার নির্বাচন মন্তব্য করে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, নিজেদের মৌলবাদীদল হিসেবে পরিচিত একটা দল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল,মা বোনদের উজ্জত লুন্ঠনকারি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দল। তাদের থেকে সতর্ক থাকতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের গনতন্ত্র ফিরে এনেছিলেন, তার সময়ে দেশের গ্রাম গঞ্জে উন্নয়ন হয়েছে। তারেক রহমানের ৩১ দফা ঘোষনার মধ্য দিয়ে আগামীতে দেশের উন্নয়ন হবে। দেশের স্বার্বভৌমত্ব রক্ষার একটাই দল বিএনপি। আগামীতে আওয়ামীলীগ রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত তাদের।
সোমবার (৯-০২-২০৬) বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা পৌর সভা ও আড়ানী পৌর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। আবু সাইদ চাঁদ আরো বলেছেন বিএনপি সরকার গঠন করলে কোন চাদাবাজ,দখলবাজ,লুন্ঠকারিদের ঠাঁই হবেনা। তাই আমাদের সিদ্ধান্ত হবে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার।
জনপ্রতিনিধি ও রাজনীতির সাথে যুক্ত হয়ে সুখে-দুঃখে পাশে আছেন উল্লেখ করে আবু সাইদ চাদ বলেন, ‘নানা রাজনৈতিক প্রতিকূলতা ও চাপের মধ্যেও এলাকাবাসীকে ছেড়ে যাইনি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমি আজীবন ঋণী থাকব।’ আমি ভুল করলে আপনারা আমার কাছে জবাবদিহি চাইতে পারবেন।’ ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নিপীড়ন সহ্য করা হবে না। নিজেকে ‘সবার পাহারাদার’ হিসেবে তুলে ধরে তিনি দল-মত-ধর্ম নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন এবং নতুন প্রজন্মের কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবেন বলে জানান।

বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত জনসভায় অন্যান্েযর মধ্যে বক্তব্যরাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবশীষ রায় মধূ,জেলা বিএনপির সদস্য সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন,উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বিএনপি নেতা সাইফুল ইসলাম,ব্যরিস্টার শামসুজ্জোহা,সুরুজ্জামান সুরুজ, আব্দুল লতিফ, সালেহ আহমেদ সালাম,শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার প্রমুখ।
৭টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার দলীয় কর্মী ও সমর্থকদের সম্মিলিত উপস্থিতি নির্বাচনী জনসভা ও প্রচার মিছিলটি সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতীক হিসেবে জনস্রোতে পরিনত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category