• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজাদার বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

পবিত্র মাহে রমজান উপলক্ষে
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজা রাখছেন এমন বন্দিদের জন্য
বিশেষ খাবার ও সেবার ব্যবস্থা নিয়েছেন কারা কর্তৃপক্ষ। ইফতার ও
সেহরিতে নির্ধারিত মেনু অনুযায়ী খাবার সরবরাহ এবং
সময়মতো পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, রোজাদার বন্দিদের ইফতারে ডিম, ছোলা,
মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত (জুস/পানীয়) দেওয়া
হবে। পাশাপাশি সেহরিতে গরম রান্না করা খাবার সরবরাহেরও
ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ইফতারের পাশাপাশি সেহরির খাবার
নিশ্চিত করা হয়েছে।
এছাড়া যারা রোজা রাখছেন না, তাদের জন্য প্রতিদিন তিনবেলা
নিয়মিত খাবার সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে
কর্তৃপক্ষ।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান
বলেন, কারাগারে কোনো অবস্থাতেই বাসি খাবার সংরক্ষণ বা
পরিবেশন করা হবে না। যেসব বন্দি রোজা রাখার ইচ্ছা প্রকাশ
করেছেন, তাদের সময় মতো ইফতার ও সেহরি পৌঁছে দেওয়ার
দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।
কারা প্রশাসন জানিয়েছে, এ ব্যবস্থা শুধু রাজশাহী কেন্দ্রীয়
কারাগারেই নয়, দেশের সব কারাগারের জন্য প্রযোজ্য। রমজান মাসে
বন্দিদের ধর্মীয় অনুশীলন নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগ নেওয়া
হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category