• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করায় একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কালিগঞ্জ বাজারের ‘ভাই ভাই স্টোর’ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা বেশি মুল্যে বিক্রি করছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category