• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দিনকাল বিডি ২৪ / ২৪৯ Time View
প্রকাশঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার
সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী
দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা
বিষয়ক কর্মকর্তার কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির
প্রথমেই রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত বর্ণাঢ্য র‌্যালী
বের হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী
অফিসার রাকিবুল হাসান। এছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)
নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
বিভিন্ন নারী সংগঠনের নারী নের্তৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি,
বিভিন্ন শ্রেণিপেশার নারী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category