ত্রাণসামগ্রী বিতরণ
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ
তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নওগাঁর পোরশায়
দুস্থ ও অসহায় জনসাধারনের মাঝে এগুলো বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ
সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে ত্রাণসামগ্রী
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় গরীব ও দুঃস্থ
মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত প্রাপ্ত ২০০পিস
শাড়ি, ৩০টি থ্রিপিস, ১৫টি হাজী রুমাল ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ
করা হয়। এতে এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, উপজেলা বিএনপির
ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সফি শাহ্ধসঢ়;, সাধারন সম্পাদক সাদেকুল
ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ধসঢ়; চৌধুরী, যুবদল
আহবায়ক ইকবাল শাহ্ধসঢ়; সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #