• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ঈদের আনন্দ পরিনত হলো বিষাদে কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর,

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

বাঘা থেকে ঈদে নতুন পোষাক (জামা) কিনে ম্যাচ থেকে বেরিয়ে চরের বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় লেগে গুরুতর আহত মোসাঃ নুসরাত জাহান সাদিয়া খাতুন মা’রা গেছেন। তিনি বাঘা সদরে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী । আহতের ৬দিন পর বৃহস্পতিবার (১৯ মার্চ) মারা যান বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাশখালি গ্রামের বাসিন্দা মোঃ সায়েম শিকদারের একমাত্র মেয়ে সাদিয়া খাতুন। এদিন বৃহসপতিবার যোহর নামাজের পর গ্রামের বাড়িতে জানাযার নামাজের শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, ১৩ মার্চ দুপুরে সাদিয়া খাতুন মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মাথায় লেগে মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বৃহসপতিবার আবারও তার অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ইউনিয়নের ইউপি সদস্য সহিদুল ইসলাম। সাদিয়ার অকাল মৃত্যুতে শুধু পরিবারেই নয় তার এলাকায় নেমে আসে শোকের মাতম। কলেজের অধ্যক্ষ নছিম উদ্দীন জানান,বাঘায় ম্যাচে থেকে তার করেঝে পড়া লেখা করতো। ছাত্রীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রি সমবেদনা জ্ঞাপন করেছেন অধ্যক্ষ নছিম উদ্দীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category