• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্রমিক সংকট প্রকট রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ইরি ধান নূয়ে পড়ায় ফলন বিপর্যয়ের আশংকা রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময় কৃষির বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে পার্বতীপুরে তৃতীয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা বেদে পল্লীর গৃহবধূর মৃত্যুে: পরিদর্শনে এসপি তারিকুল ইসলাম লালপুর–ঈশ্বরদী মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল ডিভাইডার নির্মাণ এখন সময়ের দাবি জাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্য নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে

মান্দায় ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ৩ ব্যাটারি জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরের (ভেকু) তিনটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামে এই অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, এলেঙ্গা গ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। ঘটনার সত্যতা পেয়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী জমির মালিক আয়েন উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, “পরিবেশ রক্ষা ও আবাদি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত ব্যাটারিগুলো বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category