• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১ রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা প্লাস্টিক পণ্যের ভিড়ে অস্তিত্ব সংকটে রাণীনগরের ঐতিহ্যবাহী ‘পাতির সপ’

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উসকানিমূলক বক্তব্য’ না দেওয়ার সতর্কবার্তা, শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার দাবি

দিনকাল বিডি ২৪ / ১৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল
ইসলাম রাকিব সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন
আম্মারকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি
শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণের
আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক
আইডিতে দেওয়া এক পোস্টে রাকিবুল ইসলাম বলেন, চট্টগ্রামে ছাত্রদল ও
ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ছাত্রদল
ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। তিনি এসব ঘটনার পেছনে ‘গুপ্ত
রাজনীতি’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো আপত্তিকর
কনটেন্টকে দায়ী করেন।
তিনি দাবি করেন, গত দুই বছর ধরে ছাত্রদল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক
উপায়ে তাদের কর্মসূচি পরিচালনা করে আসছে। ফ্যাসিবাদবিরোধী
আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে সংগঠনটির পক্ষ থেকে
নেতাকর্মীদের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ
দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাকিবুল ইসলাম অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী
পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তার ভাষ্য,
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মুহূর্তে রাকসুর জিএস সালাউদ্দিন
আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে
পরিবেশ অস্থিতিশীল করছেন।
তিনি আরও বলেন, ছাত্রদল কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয় বা স্থানীয়
ইউনিটেই সীমাবদ্ধ নয়; সংগঠনটির সারাদেশে বিস্তৃত নেটওয়ার্ক
রয়েছে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নেতাকর্মীরা গড়ে
উঠেছেন বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে রাকিবুল ইসলাম সালাউদ্দিন আম্মারকে শালীন ও গণতান্ত্রিক
ভাষায় সমালোচনা করার আহ্বান জানান। পাশাপাশি ক্যাম্পাসে
স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং একটি স্থিতিশীল বাংলাদেশ
গড়ে তুলতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান
তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category