• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নলডাঙ্গায় পল্লী উন্নয়ন প্রকল্পের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন।

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের “পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন”-এর আওতায় সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গায় তিনদিনব্যাপী “নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ”-এর প্রথম দিনের কার্যক্রম আজ, মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব আল এমরান খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ সবুজ আলী এবং নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম প্রমুখ।

প্রশিক্ষণের প্রথম দিনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশ্যে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা সদস্যদের দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সদস্যদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও নলডাঙ্গা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক, ফিল্ড অফিসার ও সেল্ফ অফিসারগণ সদস্যদের দায়িত্ব, নেতৃত্বগুণ এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সুশৃঙ্খল ও দায়িত্বশীল আয়োজনের মধ্য দিয়ে প্রশিক্ষণের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনগুলোতেও প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category