• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে আবাদপুকুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ড্রামে অতিরিক্ত তেল দিতে রাজি না হওয়ায় মান্দায় ‘সরকার ফিলিং স্টেশনে’ অতর্কিত হামলা: মালিকসহ আহত ২ মান্দায় গ্রাম আদালতে আস্থা ফিরছে মানুষের থানা-কোর্টে দৌড়াতে হচ্ছে না, কম খরচে দ্রুত মিলছে সমাধান শেরপুরের শ্রীবরদীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ খামারি রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান নবায়নযোগ্য জ্বালানি প্রতিযোগিতা বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার চকহরিনারায়ণ মাদ্রাসায় অনিয়মের পাহাড় ৬ বছর নিখোঁজ কর্মীর বেতন লুট, সুপারের ‘পারিবারিক’ নিয়োগ মিশনে ফুঁসছে এলাকাবাসী উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

শেরপুরের শ্রীবরদীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ খামারি

দিনকাল বিডি ২৪ / ৩১ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে মাছলি ফার্ম হাউজের খামারি মাসুদুর রহমান। বুধবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝড়ে তাঁর হাঁসের খামারের একটি ঘর ভেঙ্গে পড়েছে। এঘটনায় প্রায় ১০০টি হাঁস ও শতাধিক বয়লার মুরগি মারা গেছে। ১ হাজারের অধিক ডিম ভেঙ্গে গেছে। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ে হাঁসের খামারের ঘরটি সম্পূর্ণরূপে বিদধ্বস্ত হয়েছে। মৃত হাঁস ও ডিম গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শ্রমিকরা ঘর মেরামতের জন্য কাজ করছে।
মাছলি ট্রেডার্স ড্রাগ হাউজ ও মাছলি ফার্ম হাউজের স্বত্বাধিকারী মাসুদুর রহমান বলেন, আমার খামারে প্রায় ১২শতাধিক হাঁস রয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরে প্রায় ৫ শতাধিক হাঁস ও কয়েকশ বয়লার মুরগি ছিলো। বুধবার ভোরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরটি পুরোপুরি ভেঙ্গে গেছে। এতে অনেকগুলো হাঁস, মুরগি মারা গেছে। ডিম নষ্ট হয়েছে। এঘটনায় আমার প্রায় ২ লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান বলেন, ক্ষতিগ্রস্থ খামারির নিকট তথ্য নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। পরবর্তীতে প্রণোদনা বা আর্থিক সহযোগিতা আসলে সেই খামারিকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category