• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন মহাদেবপুরে জমি দখল ও ধান কেটে নেওয়ার অভিযোগ: নিরাপত্তাহীনতায় পথে পথে ঘুরছেন ভুক্তভোগী পরিবার রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারে মাঠে রাসিক প্রশাসক গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহী নগরীর রামচন্দ্রপুর বৌ-বাজারে দ্বিগুণ খাজনা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাসিক কর্তৃপক্ষের রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মহাদেবপুরে নতুন ভবনে নওহাটা পুলিশ ফাঁড়ির উদ্বোধন বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: এমপি রেজাউল ইসলাম মান্দায় বিএনপি নেতাকে টর্চার সেলে নির্যাতন:‘পলাতক’ মোহাম্মদ আলী মে দিবসের র‌্যালিতে সামনের সারিতে

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৩ Time View
প্রকাশঃ শনিবার, ২ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক
দুই অভিযানে ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এ
অভিযান পরিচালনা করে।
শনিবার বিকালে ১ বিবিজি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে
এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার রাতে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে
বাংলাদেশে অভ্যান্তরে প্রবেশকালে মাদক কারবারীদের ধাওয়া দেয় খানপুর বিওপির
টহল দল। এ সময় একটি বস্তা ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে বস্তার
ভেতর থেকে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
একই রাত সোয়া ১২টায় ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল
চারঘাট থানার মুক্তারপুর এলাকার একটি কলাবাগানে অভিযান চালিয়ে
পরিত্যাক্ত অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ কাটাখালী ও চারঘাট থানায় জমা দেওয়া
হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category