• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে বাসার সামনে থেকে চোখের পলকের মধ্যে মোটরসাইকেল চুরি রাণীনগরে অসহায় নারীর ৬০ শতাংশ জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’: সন্তানদের মুখে মায়ের নির্যাতনের বর্ণনা নেত্রকোণায় বোরো সংগ্রহ শুরু, কৃষকের ধানে মিলবে ন্যায্য মূল্য: প্রতিমন্ত্রী নওগাঁর মান্দায় ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দীর্ঘ আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা শেরপুর সীমান্তে বিজিবির জালে মানব পাচার চক্রের ‘গডফাদার’ ফারুক আটক শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুর সীমান্তে বিজিবির জালে মানব পাচার চক্রের ‘গডফাদার’ ফারুক আটক

দিনকাল বিডি ২৪ / ২৩ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মে, ২০২৬

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীর সীমান্তে দীর্ঘদিন ধরে সক্রিয় মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে পরিচিত ফারুক (৪০) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। রবিবার (৩মে) সকালে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে বিশেষ অভিযানে তাকে আটক করে কর্ণঝোড়া বিওপির জওয়ানরা।

জানা গেছে, সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে ফারুক মিয়া দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। বিজিবির নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটক ফারুক একাধিক মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি। তার গ্রেফতারের খবরে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পরে দুপুরে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এসআই মো. মোরশেদ আলম জানান, ফারুকের বিরুদ্ধে মানব পাচারের অন্তত দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, “ফারুক সীমান্ত এলাকায় মানব পাচার চক্রের অন্যতম প্রধান সক্রিয় সদস্য। তাকে আইনের আওতায় আনা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”

স্থানীয়দের প্রত্যাশা, এই গ্রেফতারের মাধ্যমে সীমান্ত অঞ্চলে মানব পাচার কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category