• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে বাসার সামনে থেকে চোখের পলকের মধ্যে মোটরসাইকেল চুরি রাণীনগরে অসহায় নারীর ৬০ শতাংশ জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’: সন্তানদের মুখে মায়ের নির্যাতনের বর্ণনা নেত্রকোণায় বোরো সংগ্রহ শুরু, কৃষকের ধানে মিলবে ন্যায্য মূল্য: প্রতিমন্ত্রী নওগাঁর মান্দায় ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দীর্ঘ আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা শেরপুর সীমান্তে বিজিবির জালে মানব পাচার চক্রের ‘গডফাদার’ ফারুক আটক শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দীর্ঘ আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ১৬ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

দীর্ঘ আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মামুন বিন ইসলাম দোহাকে আহ্বায়ক এবং তাইজুল ইসলাম তাজকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।
দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে জেলার নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
কমিটির অন্য পদাধিকারীরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশাহ এবং যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম সোহাগ, আজিজুল ইসলাম, এ কে হানিফ, হাফিজুর রহমান আকাশ, জুনায়েদ আহমেদ ও আল আমিন বাদশা।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।
এ বিষয়ে নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশাহ বলেন, ‘দীর্ঘ আট বছর পর কমিটি ঘোষণা করায় আমরা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞ। কেন্দ্রীয় নির্দেশনা মেনে দ্রুত সময়ের মধ্যে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। রাজপথের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে দীর্ঘদিন কমিটি না থাকায় নওগাঁ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা বিরাজ করছিল। নতুন এই কমিটির মাধ্যমে সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন সাধারণ কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category