• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর উল্লেখ করে মামলা করায় বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন রাজশাহীতে মদ-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ মাদক কারকবারী গ্রেফতার -৫ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক পার্বতীপুরে মিড ওয়াইফ ওয়ারী ডে পালন চারঘাট প্রেস ক্লাবের আয়োজনে প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিল, প্রধান অতিথি ছিলেন এমপি আবু সাঈদ চাঁদ নওগাঁর আত্রাইয়ে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী গ্রেপ্তার

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর উল্লেখ করে মামলা করায় বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ

দিনকাল বিডি ২৪ / ৩৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী এক শিশুর বয়স ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টার মামলা দায়েরের অভিযোগে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এই নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ২৬ এপ্রিল ৭ বছরের এক শিশু আদালতে হাজির হয়ে গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের আবেদন করেন। আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা করতে গিয়ে দেখতে পান, বাদী শাহানুর রহমান মামলার এজাহারে ওই আসামির বয়স ২১ বছর উল্লেখ করেছেন।

অথচ জন্মনিবন্ধন অনুসারে ঘটনার তারিখে তার বয়স সাত বছর ছিল। শিশুটি উপজেলার ধারাবারিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে আদালত তাৎক্ষণিকভাবে শিশুটির জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে শিশুটির প্রকৃত বয়স কেন উল্লেখ করা হয়নি, এ ব্যাপারে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তার কাছে কফিয়ত তলব করেন। সেই মোতাবেক মঙ্গলবার দুপুরে বাদি ও তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির হন।পরে

আদালত তদন্তকারী কর্মকর্তাকে সাত দিনের মধ্যে শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন| সেই সাথে মামলার বাদির বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগে মামলা করার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category