• বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ের প্রেক্ষিতে রাণীনগরে বেহাত হওয়া মসজিদের জায়গার দখল পেতে গ্রামবাসীদের বাঁশের বেড়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবদল নেতা আব্দুল কুদ্দুস খান নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকসহ নিহত ৩ বাঘায় ঘর ভঙেে দওেয়ায় গোডাউনে রাত কাটছে ৫ সদস্যরে পরবিাররে নাটোরের সিংড়ায় আদিবাসীদের নিয়ে আলোচনা সভা রাজশাহী নগরীতে গাঁজা ও এসকাফ সিরাপ- সহ মাদক কারবারী গ্রেফতার -৩ রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বৃত্তি প্রদান, ৪৪ শিক্ষার্থী উপকৃত ডিবির অভিযানে রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, দুইজন গ্রেফতার গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড নাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগ

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বৃত্তি প্রদান, ৪৪ শিক্ষার্থী উপকৃত

দিনকাল বিডি ২৪ / ১৩ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম
উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ৪৪ জন
মেধাবী শিক্ষার্থীর মাঝে উচ্চশিক্ষা ও সাধারণ শিক্ষাবৃত্তি বিতরণ করা
হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় নগরীর সপুরাস্থ শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স
হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর
(রাজশাহী-৩) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার্থীদের মেধা বিকাশের
কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে
তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের পাশে
থাকার প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের কল্যাণে
বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা
প্রয়োজন।
বিভিন্ন সমালোচনার প্রসঙ্গে এমপি মিলন বলেন, সব ধরনের সমালোচনা
উপেক্ষা করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে তারা
দৃঢ়প্রতিজ্ঞ। তিনি শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে
জানান, প্রাথমিক স্তর থেকেই গান, খেলাধুলা ও ধর্মীয় সংগীতসহ
বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৯ জন শিক্ষার্থীকে (অক্টোবর-
ডিসেম্বর ২০২৫ মেয়াদে) মাসিক ৩ হাজার টাকা করে এবং ৩৫ জন
শিক্ষার্থীকে মাসিক ১ হাজার ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে। এসব
শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বিভিন্ন মেডিকেল
কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইসলামী
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। মোট বিতরণকৃত অর্থের পরিমাণ ২ লাখ ৩৮ হাজার
৫০০ টাকা।
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন
আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজশাহী জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রইসুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের বৃত্তির অর্থ শিক্ষা উপকরণ ক্রয় ও
মানসম্মত শিক্ষার পেছনে ব্যয়ের পরামর্শ দেন। পাশাপাশি মাদক ও মোবাইল
ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান।
সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে
একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category