• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ মহাদেবপুরে ন্যায় বিচারের আশায় পথে পথে ঘুরছে একটি অসহায় পরিবার কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে রাণীনগরে ১ কোটি ২০ লাক্ষ টাকার পল্লী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রেজু জাতীয় অর্থনীতিতে কৃষি ও কৃষি ব্যাংকের অবদান সাইবার ট্রাইব্যুনালের মামলা ঘিরে নতুন বিতর্ক উদ্দেশ্যপ্রণোদিত দাবি যুবদল নেতার কৃষির মতো মৎস্য ও প্রাণিসম্পদেও ঋণ মওকুফের দাবি নওগাঁর খামারিদের মান্দায় মাদ্রাসার আড়ালে ব্যবসার অভিযোগ: মুফতি মিলনের অর্থের উৎস নিয়ে রহস্য সমাজের অনৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য: এমপি রেজাউল ইসলাম রেজু নওগাঁয় ছেঁড়া-ফাটা নোট ও মানিলন্ডারিং প্রতিরোধে রাকাবের কর্মশালা ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১,৬৯,০০০/- টাকা মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক

রাণীনগরে ১ কোটি ২০ লাক্ষ টাকার পল্লী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রেজু

দিনকাল বিডি ২৪ / ৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মে, ২০২৬

রাণীনগর (নওগাঁ) নওগাঁর,

রাণীনগরে গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে হেরিং বোন বন্ড (এইচবিবি)’ প্রকল্পের আওতায় দুটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৫টায় এক অনুষ্ঠানের মাধ্যমে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজগুলোর ফলক উন্মোচন করেন।
​উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, রাণীনগরের আয়োজনে পল্লী সড়ক টেকসইকরণের লক্ষ্যে এইচবিবি করণ ২য় পর্যায় (৩য় সংশোধিত)’ প্রকল্পের অধীনে এই কাজগুলো বাস্তবায়িত হচ্ছে।
​সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় উপজেলার দুটি ইউনিয়নে মোট ১৫০০ মিটার রাস্তা ইটের সলিং (এইচবিবি) করা হচ্ছে:
​হাতিরপুল পাকা রাস্তা হতে দক্ষিণ রাজাপুর আলতাবের বাড়ি অভিমুখে ১০০০ মিটার রাস্তা। এই কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮০ লক্ষ ১৩ হাজার ৭৪৬ টাকা।গুয়াতা শরিফের বাড়ির নিকট পাকা রাস্তা হতে মসজিদ ভায়া টিটুর বাড়ি হয়ে মন্তাজের বাড়ি অভিমুখে ৫০০ মিটার রাস্তা। এই কাজের ব্যয় ধরা হয়েছে ৪০ লক্ষ ৬ হাজার ৮৭৩ টাকা।
​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম এবং রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল।
​অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইছাহক আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউর হক লিটন, নেতা মোঃ আল ফারুক জেম্স, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন এবং যুগ্ম সম্পাদক নয়ন খান লুলুসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু বলেন,বর্তমান সরকারের মূল লক্ষ্য গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন। এই রাস্তাগুলো এইচবিবি করণের ফলে স্থানীয় মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা দুটির কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category