• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আড়ানী রেলওয়ের স্টেসন এলাকায় সংস্কার কাজে কেউ বাধা দেয়নি কিংবা এমপি চাঁদ কাজটি বন্ধ করে দেননি পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার “নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ মহাদেবপুরে ন্যায় বিচারের আশায় পথে পথে ঘুরছে একটি অসহায় পরিবার কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে রাণীনগরে ১ কোটি ২০ লাক্ষ টাকার পল্লী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রেজু

আড়ানী রেলওয়ের স্টেসন এলাকায় সংস্কার কাজে কেউ বাধা দেয়নি কিংবা এমপি চাঁদ কাজটি বন্ধ করে দেননি

দিনকাল বিডি ২৪ / ৩০ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মে, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘার আড়ানী রেল স্টেশন এলাকায় রোববার (১০-০৫-২০২৬) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে,রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পশ্চিম রেলওয়ের সংস্কার কাজে বাধা দেওয়ার অভিযোগ সহ বিএনপির দলীয় নেতাকর্মীদের ভাগ না দেওয়ায় এমপি চাঁদ কাজটি বন্ধ করে দিয়েছেন মর্মে দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক প্রিন্ট ও অনলাইন ভার্সন এবং ফেসবুক পেইজে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার ও কেয়ারটেকার আব্দুল্লাহ আল হাসান ডাবলু।
রোববার(১০ মে) সংবাদ প্রকাশের পর ঠিকাদারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, আড়ানী রেলস্টেশনে চলমান রেলওয়ের কাজের সাইট ম্যানেজার ও কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছি। সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাদ রেলওয়ের একটি কাজ বন্ধ করে দিয়েছেন এবং কাজের ভাগ দাবি করেছেন। প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বলেন,সংবাদে আরও বলা হয়েছে যে, গত শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে পারেনি। এটিও সঠিক নয়। আমরা ওইদিনসহ নিয়মিতভাবে দিনব্যাপী কাজ পরিচালনা করেছি এবং বর্তমানে কাজ চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান,বাঘার আড়ানী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনের পুরোনো কাঠের স্লিপার অপসারণ করে কংক্রিটের স্লিপার ও পাথর স্থাপনের কাজ পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন। প্রায় ৬৩০ মিটার এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন গত ২৭ এপ্রিল থেকে নিয়মিতভাবে এ কাজ পরিচালনা করছেন।
ঠিকাদার আশরাফ উদ্দিন আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন যে, কাজ শুরুর পর থেকে বিএনপি বা যুবদলের পরিচয়ে কোনো ব্যক্তি কাজে বাধা প্রদান করেনি কিংবা কাজের স্থানে এসে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। অতএব, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে, আবু সাইদ চাদ এমপির নাম জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সংবাদ সম্মেলনের পর আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদুল হকের নিকট এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন হলো কাজ শুরু হয়েছে। তবে এসব বিষয়ে কিছু শোনেননি বলে জানান। শ্রমিকরা জানান,কাজ শুরুর পর থেকে চলমান রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category