• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণ সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত কারারক্ষী ও বন্দীদের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ চরের মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, খেয়াঘাট ইজারা বাতিলের দাবি নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না ” রাস্তার কাজের ফলক উন্মোচনকালে এমপি চাঁদ নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ২১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নওগাঁ জেলা শাখা যৌথভাবে এই সভার আয়োজন করে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন ক্যাবের জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
সভায় বক্তারা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এছাড়া সামনে আমের মৌসুম আসায় বাজারে রাসায়নিকযুক্ত আম রোধে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান উপস্থিত প্রতিনিধিরা।
জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, নারী নেত্রী নাইস পারভীন, সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম ও নারী উদ্যোক্তা নাসিবা নাইস সভায় নিজেদের মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “খাদ্যে ভেজাল ও বাজার অস্থিতিশীল করার চেষ্টাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।”
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষার্থী, এনজিও কর্মী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং জেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category