• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু, জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের আনন্দ উৎসবে শেষ হলো সিংড়ার বিয়াশ জামাই মেলা বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: রাজশাহীর ডিসি ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।

জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা

দিনকাল বিডি ২৪ / ১৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ মে, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় জিরা বিক্রির অর্ধকোটি টাকার লেনদেন নিয়ে থানা-পুলিশ ও সালিশ-ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে| বিক্রি করা জিরার টাকা না পেয়ে ক্রেতার বিরুদ্ধে আত্নসাতের অভিযোগে মামলা হয়েছে| গত মঙ্গলবার (১২-০৫-২০২৬) রাতে ভ’ক্তভুগি ব্যাবসায়ী পাবনার সুজানগর থানার চর চিনাখড়া গ্রামের ফেরদৌস সরদার (মিঠন) আড়ানী পৌরসভার জোতরঘু গ্রামের বাসিন্দা ও আড়ানী পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সুজাত আহমেদ তুফান(৫২),তার ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাগ্নে-একই পৌরসভার পালপাড়ার সুইট(২৫) ও শান্ত সহ ৪জনের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেছেন|
ব্যবসায়ী ফেরদৌস সরদার (মিঠন) জানান, আড়ানী পৌরসভার পালপাড়ার সুইট তার পরিচিত গোদাগাড়ী উপজেলার ব্রাম্মনপাড়ার সিনারুলের মোবাইলে যোগাযোগ করে তার আড়ত থেকে ৯০০০(নয়) হাজার কেজি জিরা ক্রয় করবেন বলে জানান| তার মুখের কথায় বিশ্বাস করে গত বুধবার (০৬-০৫-২০২৬) সকালে তার পরিচিত সিনারুল ট্রাকে করে ৩০ কেজি ওজনের ৩০০ বস্তায় ৯০০০(নয়) হাজার কেজি জিরা ডেলিভারি দেন| ৫৫০ টাকা হিসেবে যার মূল্যে ছিল ৪৯ লাখ ৫০ হাজার|

বিক্রিত জিরাগুলো সুজাত আহমেদ তুফানের বাড়ি সংলগ্ন রেললাইনের পাশে আনলোড করবেন বলে সিনারুলকে জানান সুইট ও শান্ত| সেখানে মালামাল আনলোডের আগে সুইটের কাছে টাকা দাবি করেন সিনারুল| এসময় সুজাত আহমেদ তুফানের নির্দেশে শান্ত নাফিজ ¯^াক্ষরিত পুবালী ব্যাংক পিএলসির নাফিজ এন্টারপ্রাইজের একাউন্ট স¤^লিত ফাঁকা চেক প্রদান করে| পরে ট্রাকে থাকা ১৫০ বস্তা (৪৫০০ কেজি) জিরা একটি ভটভুটিতে আনলোড করে এবং অবশিষ্ট ১৫০ বস্তা(৪৫০০কেজি) জিরা ট্রাকে থেকে আনলোড করে সুজাত আহমেদ তুফানের বাসা সংলগ্ন গোাডাইনে রাখে| ভটভুটিতে লোড করা জিরা লালপুরের উদ্দেশ্য রওনা দিলে সিনারুল তাদের কাছে টাকার দাবি করলে বাজার করা প্লস্টিক ব্যাগের ভেতরে ২৫ লক্ষ টাকা দেখায় এবং বাকি সাড়ে ২৪ লক্ষ টাকা সংগ্রহ করে একইদিন সকাল ১০ টার সময় দিবে বলে জানায়|

পরে টাকা না দিয়ে আড়ানী বাজারের পূবালী ব্যাংকের নীচে ডেকে নিয়ে টেইর্লাসের দোকানে বসিয়ে রেখে কালক্ষেপন করে| দুপুর ৩টায় টাকা দেওয়ার কথা বলে সুজাত আহমেদ তুফান তার মোটরসাইকেলে আড়ানী বাজার থেকে দেড় কিলোমিটার দুরে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে গিয়ে আগের দেওয়া চেক ফেরত চাই| ফেরত দিব বলতেই অন্যরা চাকু বের করে পাণ নাশের হুমকি দেয়|
খোঁজ নিয়ে জানা যায়, ওই সময় ভয় দেখিয়ে ৭২ হাজার ৫০০ টাকা কেড়ে নেওয়ার অভিযোগ করলেও বাদির করা পরের এজাহারে তা উল্লেখ করেননি| তবে আগের করা অভিযোগের পর আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হকের মাধ্যমে বৃহসপতিবার (৭মে) রাতে ১১০ বস্তা ও রোবাবার (১০ মে) ৬৫ বস্তা জিরা ফেরত দিয়েছে|

ফেরদৌস সরদার (মিঠন) জানান,১২৫ বস্তা জিরা কিংবা মূল্যের টাকা ফেরত না দিয়ে আত্নসাত করেছে মর্মে মামলা করেছেন| ইমর্পোট-এ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করেন| তদন্ত করে যার সত্যতা পেয়েছে পুলিশ|
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, “ঘটনা জানাজানি হওয়ার পর আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হকের বাসায় দুই পক্ষকে নিয়ে বসা হয়|
তোজাম্মেল হক জানান, দুই দফায় ১৭৫ বস্তা উদ্ধার করে মালিককে দেওয়া হয়েছে| এর আগে ৪৬ লাখ ৮০ হাজার টাকা জিরার দাম হিসাব করে ৩৭ লাখ টাকায় সমাঝোতা করা হয়েছিল| কিন্ত পরে তারা কোন সাড়া দেননি|
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, জিরা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে | তদন্তে সত্যা পাওয়া গেছে| এর আগে অভিযোগ করেও দুই পক্ষ মীমাংসার জন্য সময় নিয়েছিল|

সুজাত আহমেদ তুফানের দাবি, প্রথম দফায় ১১০ বস্তা,দ্বিতীয় দফায় ৬৫ বস্তা এবং ইশ্বরদী থেকে আরো ৬০ বস্তা জিরা ফেরত দেওয়া হয়েছে| তিনি বলেন আমি ষড়যন্ত্রের শিকার|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category